নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের পর রোববার বিকেলে মাত্র ১ মিনিটের মধ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করেছেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন। তার সভাপতিত্বে বিদ্যালয়ের দাতা সদস্য হুমায়ূন কবির মৃধাকে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের সভাপতিত্বে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠানে নব নির্বাচিত অভিবাবক সদস্য তোবারক হোসেন ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দাতা সদস্য হুমায়ূন কবির মৃধাকে প্রস্তাব করলে অভিবাবক সদস্য মহিউদ্দিন সমর্থন করেন। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার আর কোন প্রার্থী আছে কি না আহবান করলে আর কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে হুমায়ূন কবির মৃধাকে পুনরায় সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে উপস্থিত ছিলেন পুনরায় নির্বাচিত সভাপতি হুমায়ূন কবির মৃধা, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, নব নির্বাচিত অভিবাবক সদস্য তোবারক হোসেন, হাজী আমির হোসেন ভুলু, শাহিন আহাম্মেদ, মহিউদ্দিন, শিক্ষক প্রতিনিধি আঃ আউয়াল খোকন, আঃ হালিম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হোসনে আরা বেগম।




814405 538661Fantastic site, determined several something entirely new! Subscribed RSS for later, aspire to see a lot more updates exactly like it. 459994