কুষ্টিয়ায় শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (কুষ্টিয়া প্রতিনিধি) : কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজ শিক্ষক দম্পত্তিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুষ্টিয়া সরকারী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২) এবং বেসরকারী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)। তাদেরকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে হাউজিং এস্টেট এলাকার বাড়িতে চার-পাঁচজনদুর্বৃত্ত প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বত্তরা শিক্ষক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনার সময় তাদের চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঠিক কারণ পুলিশ এখনো উদঘাটন করতে পারেনি। তবে পূর্ব শত্রুতা অথবা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে হামলা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে কারা কলেজ শিক্ষক দম্পত্তির উপর হামলা করা হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

add-content

5 thoughts on “কুষ্টিয়ায় শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  1. 937054 579869An fascinating discussion is worth comment. I believe that you want to write much more on this matter, it might not be a taboo topic but typically individuals are not enough to speak on such topics. Towards the next. Cheers 43846

  2. 795717 660172Discover how to deal with your domain get in touch with details and registration. Comprehend domain namelocking and Exclusive domain name Registration. 389171

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত