কলাগাছিয়ায় আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীরের মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কলাগাছিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ২৩ মে সোমবার বিকালে কলাগাছিয়ার বুরুন্দী ঈদগাহ মাঠে  মত বিনিময় সভা করেছেন। হাজী ইয়ার হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা ইব্রাহীম কাশেমের উপস্থাপনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ডৎ এম আরমান, মোবারক হোসেন, বাবু ভোলানাথ, আলতাফ হোসেন, মাঈন উদ্দিন, আল আমিন, হাজী নাসির, আমিরুল ইসলাম, রবি, মাজহার হোসেন, শ্রমীক লীগ নেতা রফিয়ান, যুবলীগ নেতা শাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী মান্নান, নিজাম উদ্দিন প্রমুখ।

মত বিনিময় সভাটি জনসভায় পরিনত হয়। এ সময় ফরাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আজগর তার বক্তব্যে কল্যান্দীর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পক্ষে সাফাই গেয়ে এমপি সেলিম ওসমানের বিপক্ষে কথা বললে উপস্থিত এলাকাবাসী তাকে ধাওয়া করে। এ সময় সে দৌড়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। এতে করে মত বিনিময় সভা পন্ড হয়ে যায়। এলাকাবাসী আলী আজগরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

add-content

4 thoughts on “কলাগাছিয়ায় আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীরের মত বিনিময় সভা

  1. 377648 332601We clean up on completion. This could sound obvious but not several a plumber in Sydney does. We wear uniforms and always treat your home or workplace with respect. 287115

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত