নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ‘এসো আলোর সন্ধানে যুব সংগঠন’ এর উদ্যোগে হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্ল ইন স্কাউটদের মাঝে সারাদিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই)দিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হয়
প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড.মো.নবী হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম সায়েম।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেনসংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আজীবন সদস্যইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন ও মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুল আজিজ।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন সংগঠনের আজীবন সদস্য মো.ফয়সাল আহম্মেদ এবং যুব সদস্য শিফাতুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক কাজল সরকার ও প্রচার সম্পাদক মো. সোহাগ।
সমাপনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।



