উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে আলহাজ্ব শাহজাহান ভূইয়াকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকার আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মঠেরঘাট, সরকারপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল। মিছিলে অংশ গ্রহন করেন, ছাত্রলীগ নেতা ফয়সাল আলম সিকদার, রাতুল আহাম্মেদ খোকন, শেখ ফরিদ মাসুম,  সাইফুল ইসলাম তুহিন, সাদিকুল ইসলাম সজীব, সৈয়দ সুমন, সাইফুল ইসলাম শামীম, আতিকুর রহমান, জনি ও প্রমুখ। পরে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, তিনি সব সময় আখের গোছানোয় ব্যস্ত থাকেন। দলের বাহিরে বহিরাগতদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকেন তিনি। সাংগঠনিক কার্যক্রমে তিনি নেই বল্লেই চলে। দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে শাহজাহান  ভূইয়াকে বহিষ্কার করে যোগ্য কোন নেতাকে এ পদে দেয়ার দাবি জানান তারা।

add-content

4 thoughts on “উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা

  1. 361763 961481Youre so cool! I dont suppose Ive read anything in this way before. So nice to locate somebody by original thoughts on this topic. realy thanks for beginning this up. this fabulous web site is 1 thing that is needed on the internet, a person with a bit of originality. beneficial project for bringing a new challenge towards internet! 445079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত