নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর একরামপুরের আরসিম আবাসিক এলাকার উন্নয়নের লক্ষে এলাকার পঞ্চায়েত কমিটির সাথে মতবিনিময় সভা করেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। ২২ জুলাই শুক্রবার বাদ জুম্মা এ মত বিনিময় সভা আনুষ্ঠিত হয়। আরসিম আবসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মো: আব্দুল হালিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল, মো: সহিদুল ইসলাম, রনি মোল্লা, চান মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এ সময় কাউন্সিলার দুলাল প্রধান বলেন, আমার ২৩নং ওয়ার্ডে সর্বস্তরের লোক আমাকে ভালোবাসে যার প্রতিদান হিসেবে আমাকে প্রতিনিধি বানিয়েছে কিন্তুু তাদের ভালোবাসার দাম আমি দিতে পারিনি। পারিনি সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা দিতে। তবুও কোন দিন নারাজ হয়ে আমার কাছে আসে নাই নীরবে দুর্ভোগ সহ্য করে গেছে। একদিন বৃষ্টির সময় একরামপুর আরসিম আবাসিক এলাকায় এসে তা বুঝতে পেরেছি কি পরিমান দুর্ভোগ সহ্য করছে এলাকাবাসী। আমি ওসমান পরিবারের রাজনীতি করি যার কারনে মেয়রের কাছে কাজ চেয়েও পাইনি। কিন্তু আমি আপনাদের কথা দিলাম আরসিম আবাসিক এলাকাবাসী যেনো আর দোর্ভোগ না পোহাতে হয় সেই ব্যবস্থা আমি করবো। পরে তিনি সলপেরচক প্রাথমিক বিদ্যালয়ের রাস্থার কাজ উদ্ভোধন করেন।




370779 294418Its great as your other articles : D, appreciate it for putting up. 799082
757331 565655Thank you for your style connected with motive though this details is certain location a new damper within the sale with tinfoil hats. 111733