নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মো.ফয়েজ উদ্দিনের ছেলেমো. আরিফ (৫০) ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো.মালেক ভান্ডারীর ছেলেআব্দুল হালিম (৪০)।
টহল দল সূত্রে জানা গেছে, আটককৃতআরিফ ও আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
অভিযানকালে টহল দল তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আটককৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



