নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে পুনঃনির্বাচিত খালেদ হায়দার খান কাজল

টোকিও মেলায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অংশগ্রহণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে খালেদ হায়দার খান কাজল সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৩টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কার্যকরি পরিষদের সহ-সভাপতি-৪ জন কুতুব উদ্দিন আকসির, আলী নুর, কাশেম জামাল, কাশেম হুমায়ন, সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল,যুগ্ম সম্পাদক-০২ জন ফারুক বিন ইউসুফ পাপ্পু ও মো. মোরশেদ সারোয়ার (সোহেল) ,অর্থ সম্পাদক-জাফর উল্লাহ খান চেঙ্গীস, সম্পাদক-শ্যূটিং বিভাগ কাজী ইমরুল কায়েস।

সম্পাদক-সাহিত্য ও সংস্কৃতি বিভাগ চন্দন শীল,সম্পাদক-বিনোদন বিভাগ মোঃ লিয়াকত আলী,সম্পাদক-খেলাধূলা বিভাগ ইমতিনান ওসমান, সম্পাদক-মহিলা বিভাগ আলেয়া সারোয়ার,সদস্য (সাধারন) ০৮জন- সাইদুর রহমান বাচ্চা, মোঃ এহসানুল হাসান নিপু, মো. মাসুম পারভেজ, আলী আকরাম তারেক,মোস্তফা কামাল, আশিকুর রহমান,অংকন চন্দ্র সাহা,প্রফেসর অধ্যক্ষ শিরিন বেগম, আজীবন সদস্য প্রতিনিধি সদস্য ০২ জন-মোঃ নুরুজ্জামান ও আমিনুর রশীদ।জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন পদাধিকার বলে সভাপতি এবং পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের ২০২০-২০২৪ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নারায়ণগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান ও মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল-১, নারায়ণগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

About the author

SOFT PRO IT