সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সৌদিতে নির্যাতিত গৃহকর্মী মুন্নি শীঘ্রই দেশে ফিরে আসবে : এমপি খোকা

সৌদিতে নির্যাতিত গৃহকর্মী মুন্নি শীঘ্রই দেশে ফিরে আসবে : এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সোনারগাঁয়ের মেয়ে মুন্নি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার  হচ্ছে বলে শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি তার বাবা ও বোনকে আমার বাসায় ডেকে এনে বিস্তারিত তথ্য নিয়ে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক আতাউর রহমানের সাথে কথা বলেছি। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। আশা করি খুব শীঘ্রই মুন্নি দেশে ফিরে আসবে। এজন্য আমার যা যা করা লাগে আমি তা করবো ইনশা আল্লাহ। ১৯ আগস্ট সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।

এর আগে মুন্নির বাবা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এমপি লিয়াকত হোসেন খোকা আমার মেয়েকে দেশে ফিরিয়ে আনার ওয়াদা করেছেন । তিনি আমাদেরকে তার বাসায় ডেকে নিয়ে মুন্নির বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন। আমরা তার  প্রতি কৃতজ্ঞ।

জানা যায়, এমপি খোকা ১৮ আগস্ট রবিবার বিভিন্ন গণমাধ্যম সূত্রে সৌদি আরবে মুন্নির  উপর নির্যাতনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সিংলাব গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মুন্নি আক্তার গৃহকর্মী হিসাবে সৌদি আরবে গিয়ে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার মুন্নির বাবা সিরাজুল ইসলাম নির্যাতিতা মেয়েকে দেশে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন।

সিরাজুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, তার মেয়ে মুন্নি আক্তার বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সব নিয়মকানুন মেনে ও প্রশিক্ষণ নিয়ে গৃহকর্মী হিসাবে গত ২ জুন সৌদি আরবে গমন করে। তার পাসপোর্ট নম্বর- বিপি ০০১২৫০৪, ভিসা নম্বর ৬০৫৯৩৮১৬২৮, তারিখ ৩০.০৪.২০১৯।

এরপর মুন্নি আক্তার তার বাবা মাকে ফোন করে সৌদি গৃহকর্তা ও তার ছেলে কর্তৃক যৌন নির্যাতনসহ জলন্ত সিগারেটের আগুন দিয়ে স্পর্শকাতর স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতন করার কথা জানায়। তাই নির্যাতিতা মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য সিরাজুল ইসলাম রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেন।

About the author

SOFT PRO IT