নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিসি রাব্বী মিয়াকে বিদায়ী সংবর্ধনা

না.গঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিসি রাব্বী মিয়াকে বিদায়ী সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য পদোন্নতী প্রাপ্ত জেলা প্রশাসক রাব্বী মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকা সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এসময় বিদায়ী জেলা প্রশাসক রাব্বী মিয়াকে নিদর্শন স্বরুপ জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার হারুন অর রশিদ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার রাব্বী মিয়ার পারিবারিক জীবন ও কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও মধ্যাহ্নভোজ শেষে উপস্থিত সাংসদদ্বয় ও বিদায়ী জেলা প্রশাসকের সাথে পরিচিত হন ৩৬ তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগন।

About the author

SOFT PRO IT