নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সারা দুনিয়ায় গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

‘নারায়ণগঞ্জ সারা দুনিয়ায়’ গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ (নারায়ণগঞ্জ সারা দুনিয়ায়)-এর পক্ষ থেকে দেশী ও প্রবাসী নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত উদ্যোগে ২৫০ গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) সকালে নগরীর চাষাড়ায় বাগে জান্নাত মসজিদ সংলগ্ন মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এই ফেসবুক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ঈদ সামগ্রী বিতরণের দ্বিতীয় ধাপে আগামীকাল বক্তাবলী ইউনিয়নে আরো ২৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

About the author

SOFT PRO IT