নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইনজীবীর স্বাক্ষর নকল করে প্রতারণার দায়ে খোকন গ্রেফতার

আইনজীবীর স্বাক্ষর নকল করে প্রতারণার দায়ে খোকন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আইনজীবীর স্বাক্ষর নকল করে প্রতারণা করার দায়ে খোকন নামে এক দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেন কোর্ট ইন্সপেক্টর হাবিব। ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গন থেকে ঐ প্রতারককে পুলিশে সোপর্দ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া।

এ ব্যাপারে ভুক্তভোগী আইনজীবী চিন্তাহরণ মজুমদার বলেন, কোর্টে সম্পতি নিয়ে মামলা চলমান রয়েছে। মামলা তারিখের দিন আমাদের অনুপস্থিতিতে বাদীর নির্দেশে ৫ জনের স্বাক্ষর নকল করে আদালতে মিথ্যা উপস্থাপন করে প্রতারণা করে।

এ বিষয়ে মো. মহসিন মিয়া জানায়, আমাদের আদালত প্রাঙ্গনে কোন ভাবেই প্রতারণার ঠাই নাই। দালাল সদস্যের খবর আমাকে জানালে আমি উপস্থিত বুদ্ধির মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করি।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. হাবিব জানান, আমাকে আইনজীবীরা বিষটি জানালে ফতুল্লা থানায় অবগত করি। পরে কন্ট্রোল রুমে জানালে টহল পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

About the author

SOFT PRO IT