ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বয়লার বিস্ফোরণে নিহত-১, আহত-৪

ফতুল্লায় বয়লার বিস্ফোরণে নিহত-১, আহত-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় চাকদা স্টিল রি রোলিং মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।

বুধবার (২৪ অক্টোবর) পাগলা এলাকার অবস্থিত চাকদা স্টিল রি রোলিং মিলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে সকাল ১০টায় তার মৃত্যু হয়। নিহত বাবুল ময়মংসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে। এঘটনায় আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও  শাহাদাৎ (২৮)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ম্যানেজার নুরল ইসলাম জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে একটি বড় ধাতব খন্ড চুল্লিতে পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা ৫ শ্রমিক গুরুতর আহত হলে ঢামেকে নেওয়ার পর বাবুল মারা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT