ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক তরুণী আত্মহত্যা । এসময় তাকে বাঁচাতে গিয়ে দুইজন আহত হয়। শুক্রবার সকাল ৮টায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেলপথের ফতুল্লার বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, বটতলা এলাকার কাঠ ব্যবসায়ী মো. মতি মিয়া ও একই এলাকার মো. মুন্না। তাদের শহরের খানপুর এলাকার ৩০০ শয্যবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মীর সাব্বীর জানান, স্থানীরা জানালে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT