২য় ধাপে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় আরও ৬৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপে আড়াইহাজার উপজেলায় ১০ জন, সদর উপজেলায় ১৭ জন, বন্দরে ২৩ জন, রূপগঞ্জে ৪ জন ও সোনারগাঁয়ে ১৪ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। গত ৯ই মে রবিবার এই তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

দ্বিতীয় ধাপে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে মুক্তিযোদ্ধার তালিকায় আরও ৬৮ জনের নাম যুক্ত হলো।

এদিকে দ্বিতীয় ধাপে প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে।

এর আগে গত ২৫ই মার্চ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্বে ১  হাজার ৮ শত ৯২ জনের তালিকা প্রকাশ করেন। প্রথম ধাপে আড়াইহাজার উপজেলায় ৩৯৬, সদর উপজেলায় ৬২৫, বন্দরে ১৬১, রূপগঞ্জে ৩৫৮ ও সোনারগাঁওয়ে ৩৫২ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত