সুনির্দিষ্ট কারণ ছাড়া নারায়ণগঞ্জে প্রবেশ এলাউ হবে না : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, যদি সুনির্দিষ্ট  কারণ থাকে তাহলে আমরা তাকে নারায়ণগঞ্জে প্রবেশ এলাউ করবো। আর এছাড়া যদি কোন কারণ না থাকে তাহলে তাকে সুনির্দিষ্ট কারণ ছাড়া নারায়ণগঞ্জে প্রবেশ এলাউ করা হবে না। আজ ১৪ই এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের চাষাঢ়া গোল চত্ত্বরে নারায়ণগঞ্জের কঠোর লকডাউন এর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আজ সকাল থেকে সারা দেশব্যাপী লকডাউন শুরু হয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিত্বদের নিয়ে নারায়ণগঞ্জে সর্বাত্মক ভাবে লকডাউন কার্যকরের চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জে ৩০টির অধিক চেকপোস্ট বসিয়েছি। আমাদের মোবাইল কোর্টও সচল রয়েছে। আমরা যে কোন মূল্যে জনসাধারণের এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাওয়া রোধ করবো। শুধু কলকারখানা ও জরুরি সেবাগুলো চালু থাকবো। যানবাহনের মধ্যে শুধু পন্যবাহী যানবাহন চলবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ট্রাফিক এডমিন কামরুল হাছান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি জায়েদুল আলম  বলেন, লকডাউন মেনে না চললে আইন ভঙ্গকারীকে আইনের আওতায় আনা হবে। আমরা কারও প্রতি নির্দয় হতে চাই না। কোনো ছাড় দেওয়া হবে না। কেউ জরুরি প্রয়োজনে বের হলে প্রয়োজনটা লকডাউন আইন সিদ্ধকিনা তা যাচাই বাছাই করা হবে। রোগীদের ব্যাপারে বিশেষ ছাড় রয়েছে। তবে যাচাই ছাড়া নয়। শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ৩০ টি মোবাইল টিম কাজ করছে, পাড়া মহল্লায় আড্ডাও নিয়ন্ত্রণ করা হবে। শহরতলীতেও লকডাউন মানাতে মোবাইল টিম যাবে। আমরা চাই সকলের জনসচেতনতার মাধ্যমেই লকডাউন কার্যকর হোক এবং এই মহামারি থেকে নারায়ণগঞ্জবাসী মুক্ত থাকুক।

এ সময় তিনি নারায়ণগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা নিজে বাচি এবং অপরকেও বাচতে সহায়তা করি। অপ্রয়োজনে আমরা কেউ যেন ঘরের বাহিরে না যাই। সরকার স্বাস্থ্য সংক্রান্ত যেসব বিধিনিষেধ দিয়েছেন আমি সকলকে তা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত