নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহ সভাপতি এবং দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজুর ছোট ভাই সাইফুল ইসলাম আজাদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার (২৩ এপ্রিল) সকালে তিনি ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বাদ জুম্মা হাজিগঞ্জ হযরত শাহজালাল জামে মসজিদে জানাযা শেষে পাঠানটুলি কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
পরিবার সূত্রে আরো জানা গেছে, র্দীঘদিন যাবত পাইলসের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তা ক্যান্সারে রূপান্তর হলে তিনি ভরতেও চিকিৎসা গ্রহন করে। তবে বর্তমানে মহামারি করোনা পরিস্থিতিতে এবার ভারতে চিকিৎসা নিতে যেতে পারেনি।অবস্থার অবনতি হলে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরবর্তিতে আজ সকালে তিনি মৃত্যুকোলে ঢলে পড়ে।
এদিকে গণমাধ্রমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সাংবাদিক শফিকুল ইসলাম আরজুর ছোট ভাই সাইফুল ইসলাম আজাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।



