নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেনের জন্মদিন পালন করেছে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো। গত ২রা মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে রবিউল হোসেনের জন্মদিন পালন করে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিলের পর রবিউল হোসেনকে ফুলের শুভেচ্ছায় শিক্ত করে সংগঠনগুলোর নেতৃবৃন্দরা। পরে কেক কেটে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করা হয়।



