বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে না.গঞ্জ জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গত ১০ই মার্চ তারিখ থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। তবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ১৪ই মার্চ বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে কার্যক্রমের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, গত ১০ই মার্চ থেকে ১৬ই মার্চ জেলা শিশু একাডেমি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ই মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিবসের শুভ সূচনা এবং সকল স্ব স্ব প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে প্রতিকী ১০০ জন ক্ষুদে বঙ্গবন্ধু, ১০০ জন ক্ষুদে মুক্তিযোদ্ধা এবং ১০০ জন শিল্পীসহ উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। সেই সাথে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ১০০ পাউন্ডের কেক কাটা বিতরণ করা হবে।

এছাড়া ওইদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন বাংলাদেশের উন্নয়ন নিয়ে বাউল সঙ্গীতের আয়োজন পুরষ্কার বিতরণ করা হবে। দুপুর ১টায় ১০০ জন আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর মাঝে স্মার্ট লাইসেন্স ১০০ জন দুঃস্থ শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ করা হবে। দুপুর ২টায় ১০০ জন পথশিশুদের মাঝে খাবার পোশাক বিতরণ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত প্রার্থনার আয়োজন রয়েছে। সেই সাথে রয়েছে ১০০ জন কোরআন হাফেজ দ্বারা কোরআন খতমের আয়োজন।

এছাড়াও সেদিন হাসপাতাল, জেলা কারাগার, শিশু সদন শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। ১৭ই মার্চ সন্ধ্যায় জেলা সার্কিট হাউজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আতশবাজির আয়োজন থাকবে। ১৭ই মার্চ থেকে ২৬ই মার্চ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ, নগর ভবনের সম্মুখে এবং কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তথ্যচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত