নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরী সানজারী (রা:) ১৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ রবিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা ও নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাহমুদ তারিকুল হাসান লিমন।
ওয়াজে হেদায়েতের বানী মুক্তির সন্ধানে ওয়াজ করেন প্রধান বক্তা নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ কুতুবপুর ফাতেমা নুর জামে মসজিদ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সিরাজী। এ সময় যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, নবীর আদর্শের সৈনিক হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। হে যুবক তোমার খারাপ কাজ থেকে বিরত থাকো বড় বড় গুনাহ গুলি কইরো না। আল্লাহ মহান ও দয়ালু নিশ্চয়ই ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করুন।
নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো.আবু তাহের এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিবহন লি. চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ, সিটি বন্ধন পরিবহন লি. এম ডি মো আয়ুব আলী, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা কাজী মেহতাহ উদ্দিন জসিম, উপদেষ্টা আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টি মো মোয়াজ্জেম হোসেন, পরিবহন ব্যাবসয়ী মুরাদ হোসেন, ক্যাফে শাহাজালাল হোটেল স্বত্বাধিকারী, মো.শাহিন সহ প্রমুখ।
এছাড়াও ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ঢাকা জুরাইন জামে মসজিদ খতিব হযরত মাওলানা বেলাল হোসাইন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মাদ আবু হানিফ আশ্রাবী এবং ৩নং মাছ ঘাট জামে মসজিদ খতিব হযরত মাওলানা মুহাম্মাদ নাছির উদ্দিন।
ওয়াজ ও দোয়া মাহফিলে এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া পাঠশালা সভাপতি হাইউল ইসলাম হাবীব প্রধান, আহমদ আলী, দেলোয়ার হোসেন, মো চুন্নু মিয়া, মো. মজিবুর রহমান, গোলাম মোস্তফা, মো.মামুন খান, সাইদুর রহমান সেন্টু, মো.জামাল হোসেন, মো আব্দুল মালেক, আমির হোসেন ডালিম, আবুল হাসেম রিংকু, সামজ্জুমান রকি, বাবু মনির, সিএনজি সভাপতি মাসুদ সহ আরো অনেকে।



