নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলার ফতুলায় শাকিল (২৮) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। গত ১৪ই মার্চ রবিবার সকালে ফতুল্লা থানাধীণ ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত পাকিস্তান খাদঁ এলাকার নিজ বাসা বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ শাকিলের পিতা মো. শাজাহান বাদী হয়ে রবিবার রাতে সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী(নং- ৬৫০)করেন।
জানা য়ায়, নিখোঁজ শাকিল নিজ বাড়ীর সংলগ্ন একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করিয়া আসিতেছে। রবিবার সকাল ৮ টার দিকে কালি বাজার যাবার কথা বলে বাসা থেকে বের হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টার দিকে নিখোঁজ শাকিলের বাবা শাকিল কে ফোন করলে সে তার বাবাকে জানায় যে সদর থানার কালি বাজার আছে।
নিখোঁজ শাকিলের পিতা শাজাহান জানান, তার ছেলে মুদি ব্যবসায়ী ১৪ই মার্চ রবিবার সকাল ৮ টার দিকে সদর তানার কালি বাজার যাবার জন্য বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে তার সাথে তার ছেলে শাকিলের শেষ কথা হয়। এ সময় শাকিল তাকে জানায় সে কালি বাজার আছে। সন্ধ্যা নাগাদ বাসায় ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আজ ১৫ই মার্চ সোমবার পর্যন্ত তার কোন খোঁজ পাচ্ছে না তার পরিবার।



