দেড় কোটি টাকার হেরোইন সহ র‌্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার মোড় এসএপরিবহন পার্সেল অফিসের গেটের সামনে এবং ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মো. শাহাবুল হাসান (৩১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৬ই জুন রবিবার ৩টায় নারায়ণগঞ্জে এবং বেলা সাড়ে ৬ টায় ঢাকা মোহাম্মদপুরে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী মা. শাহাবুল হাসান এর স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার সদর থানার শাহেদনগর এলাকায়।

আজ ৭ই জুন সোমবার বেলা ৫ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যর আড়ালে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে বলে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত