করোনার টিকা নিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারা বিশ্বে চলমান মহামারী করোনা প্রতিরোধ ও বাংলাদেশকে করোনা মুক্ত করার প্রত্যয়ে এবং জনগনকে টিকা গ্রহনে উৎসাহীত ও অভয় দিতে আজ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার টিকা (ভ্যাকসিন) গ্রহন করেছেন করোনা বীর, বীর বাহাদুর, মানবতার ফেরিওয়ালা খ্যাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ ১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে টিকা গ্রহন করেন তিনি।

টিকা গ্রহন শেষে করোনা বীর কাউন্সিলার খোরশেদ বলেন, টিকা গ্রহন প্রক্রিয়া যথেষ্ট সহজ মনে হয়েছে। আমি আমার সহকর্মী কাউন্সিলার শওকত হাসেম শকু একসাথে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কয়েক ঘন্টা অতিবাহিত হলেও আমাদের কাছে কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হয়নি।

এ সময় বীর বাহাদূর খ্যাত কাউন্সিলার খোরশেদ আরো বলেন, সরকারের দুই একজন মন্ত্রীর অতিকথন ও উস্কানীমূলক কথা বিএনপি টিকা কার্যক্রমের বাইরে রাখতে চাইছে, যা আত্মঘাতমূলক।

কাউন্সিলরার খোরশেদ জানান, যারা নিজে টিকার নিবন্ধন করতে পারছেন না, তারা খোরশেদের কাউন্সিলর কার্যালয়ে এন.আই.ডি কার্ড সহ উপস্থিত হয়ে বিনা খরচে নিবন্ধন করতে পারবেন।

add-content

আরও খবর

পঠিত