সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভাইয়ের কোপে ভাই আহত

সিদ্ধিরগঞ্জে ভাইয়ের কোপে ভাই আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে বড় ভাই মোক্তার হোসেনের কোপের আঘাতে ছোটভাই মনির হোসেন আহত হয়েছে। কদমতলা ভান্ডারি পুল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পৈত্রিক সম্পত্তি নিয়ে এ দ্বন্দ্বে একাধিকবার সালিশী হলেও তা এখন সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

জানা গেছে, পিতার রেখে যাওয়া জমি’র বন্টন হলেও সে অনুযায়ী ছোটভাই মনির হোসেনের জায়গায় থাকা মোক্তার হোসেনের ঘর সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সৃষ্টি হয়েছে এ শত্রুতা। ছোটভাই মনির হোসেনের ভাগের সীমানা চৌহদ্দিতে থাকা মেঝো ভাই মোক্তার হোসেনের টিনের ঘরটি সরিয়ে নিতে স্থানীয় সালিশগনের রায় মতে মনির প্রথমে ১০ হাজার পরে ৩৫ হাজার টাকা খরচ দিতে রাজি হয়। কিন্তু তাতেও ঘর সরিয়ে না নিয়ে দিনের পর দিন টালবাহানা করতে থাকে।

এ নিয়ে দুইপক্ষের মাঝে প্রতিনিয়তই হচ্ছে মারামারির ঘটনা। গত ৫ জুলাই সোমবার সকালে ঝগড়ার সূত্র ধরে চতুর্থবারের মত ছোটভাই মনির হোসেনের উপর বড় ভাই ও ভাতিজার লোকজনের হামলায় তিনি আহত হন। তাছাড়া এখনো নানাভাবে ২ ছেলে আনোয়ার হোসেন ও হাসান হুমকী দিচ্ছে বলে আতংকিত তারা।

About the author

SOFT PRO IT