সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জানাযা শেষে সাংবাদিক খাইরুলকে আদমজী নগর কবরস্থানে সমাহিত

জানাযা শেষে সাংবাদিক খাইরুলকে আদমজী নগর কবরস্থানে সমাহিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাইরুল হাসান এর মরদেহ আদমজী নগর কবরস্থান কমপ্লেক্সে সমাহিত করা হয়েছে। ৭ই জুলাই বুধবার বাদ জোহর আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। এর আগে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

খাইরুল হাসান দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন ডট কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো।

এদিকে, সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাছাড়া সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠাতে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন। তাছাড়া সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ৭ই জুলাই বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT