নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা ওসিকে সম্মাননা ক্রেস্ট দিলেন এসপি জায়েদুল

ফতুল্লা ওসিকে সম্মাননা ক্রেস্ট দিলেন এসপি জায়েদুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : জেলার সাত থানার মধ্যে ফতুল্লা মডেল থানায় সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল হয়েছে। সর্বশেষ একটি চুরির ঘটনায় মামলায় মাত্র আড়াই ঘন্টায় আদালতে চার্জশিট প্রদান করে রেকর্ড করেছেন ফতুল্লা মডেল থানা ওসি মো. রকিবুজ্জামান। এতো অল্প সময়ে কোন থানা পুলিশ আদালতে চার্জশিট প্রদান করতে পারেনি। এরই ধারাবাহিকতায় সম্মাননাসূচক গতকাল পুলিশ লাইন্সে অপরাধ সভায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম তাকে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দিয়েছেন। এসময় জেলা পুলিশের উর্র্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ফতুল্লায় যে কয়টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেই প্রতিটি মামলার আসামী গ্রেফতার হয়েছে। এছাড়াও ফতুল্লায় পৃথক দুটি এলাকায় মিশুক চালককে হত্যা করে মিশুক ছিনিয়ে নিয়েগিয়েছিল অজ্ঞাত আসামীরা। দুটি হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতারসহ ছয়টি মিশুক উদ্ধার করতে সক্ষম হয়েছে ফতুল্লা থানা পুলিশ। চাষাড়া রেল স্টেশন সংলগ্ন মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় এপর্যন্ত ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

উল্লেখ্য, গত ৯ মার্চ ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছিলেন রকিবুজ্জামান। এরআগে তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ওসি দায়িত্ব ছিলেন। ফতুল্লা থানায় যোগদানের পূর্বে মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হয়েছিলেন সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান। ফতুল্লায় যোগদানের প্রথম দিনে তিনি জানিয়েছিলেন শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন। তারই ধারাবাহিগতায় এবার নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন রকিবুজ্জামান।

About the author

SOFT PRO IT