নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিভা

২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতে নাসিক ১৬, ১৭ ও ১৮ নং ওর্য়াডে অসহায় গরীব ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং প্যানেল মেয়র কাউন্সিলর (সংরক্ষিত ওয়ার্ড-৬) আফসানা আফরোজ বিভা। ১৬ই জুন বুধবার দুপুরে তার কার্যালয়ে ও নিজস্ব অর্থায়নে ৩ কেজি চাল ও ২ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মাসুদ রানা, পঞ্চায়াত কমিটির সভাপতি আনোয়ার মাতবর প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে আফসানা আফরোজ বিভা বলেন,  নিজস্ব তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ দুর্যোগ ও মহামার  করোনা কালে তিনি সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

About the author

SOFT PRO IT