ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবাসহ মাদক অধিদপ্তরের হাতে ভাগিনা দেলু গ্রেফতার

ইয়াবাসহ মাদক অধিদপ্তরের হাতে ভাগিনা দেলু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরের শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দেলু ওরফে ভাগিনা দেলু (৩৪) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই জুন মঙ্গলবার ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ (পাইলট স্কুলের পূর্বে) চন্দ্রাবাড়ী সংলগ্ন নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন  ওরফে দেলু ওরফে ভাগিনা দেলু দাপা ইদ্রাকপুর চন্দ্রবাড়ি এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়েদুল কবির সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দুপর ১টার দিকে ফতুল্লা দাপাইদ্রাকপুরস্থ (পাইলট স্কুলের পূর্বে) চন্দ্রাবাড়ী সংলগ্ন শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দেলু ওরফে ভাগিনা দেলুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানা যায়। গ্রেফতারকৃত ভাগিনা দেলু দীর্ঘদিন যাবত চন্দ্রবাড়ি সহ আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো বলে জানা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানান, গ্রেফতারকৃত দেলুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা  দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভাগিনা দেলুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজনেরও বেশী মাদক  মামলা রয়েছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 June 2021

ইয়াবাসহ মাদক অধিদপ্তরের হাতে ভাগিনা দেলু গ্রেফতার

www.narayanganjbarta24.com