বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২টি গ্রামের প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২টি গ্রামের প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ২টি গ্রামের প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৬ই জুন বুধবার দুপুরে বন্দর থানার দক্ষিন লক্ষণখোলা ও র্কোটপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাসের প্রকৌশলী মেজবাহ উল রহমানের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

এ ব্যাপারে তিতাসের প্রকৌশলী মেজবা উল রহমান বলেন, এই অবৈধ সংযোগ কেটে দেওয়ার পর কেউ আবার সংযোগ প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যায়ক্রমে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 June 2021

২টি গ্রামের প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

www.narayanganjbarta24.com