বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নজরুল হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে নজরুল হত্যা মামলার যাবত জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আমির মাঝি (৩৫) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  ১৬ই জুন বুধবার বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমির মাঝি বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত বাবুল হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।

থানা সুত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ২০১১ইং সালে বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার নজরুল হত্যা মামলার যাবত জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আমির মাঝিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়ে গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী আমির মাঝি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আত্মগোপন করেছিলো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 June 2021

নজরুল হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

www.narayanganjbarta24.com