সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ্

সোনারগাঁয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ্
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড এর চরলাল গ্রামে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২২ই এপ্রিল বৃহস্পতিবার সকালে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্। সোলেমান হোসেন  সুজন এর বাড়ি হইতে সালাউদ্দিনের বাড়ি পর্যন্ত আর সিসি ঢালাই রাস্তা এল.জি.এস.পি-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, সনমান্দী ইউনিয়নের যুবলীগের সভাপতি সোলেমান হোসেন সুজন, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাবুল, ৮ নং ওয়ার্ডের মেম্বার হারুন রশিদ মোল্লা, দলিল লিখক আবু সিদ্দিক সহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সে সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তা-ঘাট ব্রীজ কালর্ভাড, শিক্ষা, স্বাস্থ্য-বাসস্থানের উন্নয়ন হচ্ছে।  তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন, আমার দেহে যত সময় প্রাণ থাকবে এই সনমান্দী  ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন  সেবা করে যাব ইনশা-আল্লাহ্।

About the author

SOFT PRO IT