জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীন ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে আটকে দেয়া হয়েছে। ২২ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেওয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না। তবে প্রাথমিকভাবে ওই চিকিৎসক দম্পতির বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 April 2021

বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

www.narayanganjbarta24.com