র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে মুদি দোকানসহ আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ ২২ই এপ্রিল বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকায় জুম্মা মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ছাড়া এখন কিছু বলা যাবে না।

এ দিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু জাফর বলেন, ঈদকে সামনে রেখে আমি দোকানে অনেক টাকার মালামাল কিনে ছিলাম। আমার সবশেষ হয়ে গেলো। একটি মোবাইল, নগদ ক্যাশ টাকা ও ঈদের জন্য কেনা নতুন মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 April 2021

সিদ্ধিরগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

www.narayanganjbarta24.com