অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামুনুল হকের শ্বশুরকে আ.লীগ থেকে বহিষ্কার

সোনারগাঁ রয়েল রিসোর্টে নারী সহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা (মামুনুল হকের শ্বশুর) ওলিয়ার রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ই এপ্রিল বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম আহাদুল হাসান জানান, বুধবারের সভায় ওলিয়ার রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

তিনি জানান, ওলিয়ার রহমানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ১২ই এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। ১৯ই এপ্রিল ওই সাত দিন পার হয়। কোনো জবাব না দেয়ায় বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সভায় ওলিয়ারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, খান আমিরুল ইসলাম, আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 April 2021

মামুনুল হকের শ্বশুরকে আ.লীগ থেকে বহিষ্কার

www.narayanganjbarta24.com