বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জনতা কর্তৃক চোর হানিফ আটক

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ কর্তৃক জব্দকৃত ট্রাকের ব্যাটারী চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হানিফ (২৬) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ২১ই এপ্রিল বুধবার রাত ১২টায় বন্দর থানার চত্বরে সামনে থেকে ওই চোরকে আটক করে পুলিশ সোর্পদ করে জনতা। আটককৃত চোর হানিফ বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রতেক্ষদশী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝড়ের সময় হানিফ নামে এক চোর বন্দর থানা চত্বরের সামনে ঢাকা মেট্রো ট ২২-৫১১৯ নাম্বারের একটি জব্দকৃত ট্রাক থেকে ব্যাটারী চুরি প্রস্তুতি সময় স্থানীয় জনতা ওই চোরকে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে আটককৃত চোরকে একটি চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে ২২ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে যথা নিয়মে আদালতে প্রেরণ করে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 April 2021

বন্দরে জনতা কর্তৃক চোর হানিফ আটক

www.narayanganjbarta24.com