জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে : দোকান মালিক সমিতি

২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে : দোকান মালিক সমিতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল সোমবার থেকে দোকান-শপিংমল খোলা হবে। ২২ই এপ্রিল বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, আগামী ২৫ই এপ্রিল রবিববার আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার ২৬ এপ্রিল থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজকে ২২ই এপ্রিল বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রবিবার আমরা একটা সুসংবাদ পাব।

এর আগে গত ১৮ই এপ্রিল রবিবার ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। তবে একই সময় ২২ই এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে আগামী ২৮ই এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 April 2021

২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে : দোকান মালিক সমিতি

www.narayanganjbarta24.com