সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি, রুবেল মিয়া ) : সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নুরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকাচট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে।

নিহত নুরী বেগম পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের নায়েব আলীর স্ত্রী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে রাস্তার ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় র্দ্রুতগামী একটি বাস বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

About the author

SOFT PRO IT