নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলাগাছিয়া ইউপি সদস্য পলির ইন্তেকাল

কলাগাছিয়া ইউপি সদস্য পলি'র ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার পলি (৪২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:স্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

পারিবারিক সুত্রে জানায়, পলি মেম্বার সোমবার দিবাগত  রাত আনুমানিক ১২টায় হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বজনদের সহয়তায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি আরেকদফা স্ট্রোক করেন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টায় সেখেনেই তিনি ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ বৃহত্তর ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এরপর তাকে ঘারমোড়া-চরঘারমোড়া কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  তিনি ১,২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য পদে মাইক প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হন। ক্লিন ইমেজের এই মেম্বার ব্যাক্তিগত জীবনেও অত্যন্ত মিষ্টভাষী ছিলেন।  করানো দূর্যোগে সম্মুখ যোদ্ধার ন্যায় কাজ করেছেন বলেও এলাকাসীর অভিমত।

About the author

SOFT PRO IT