সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে ইয়াবা পাচার, অতপর গ্রেফতার

ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে ইয়াবা পাচার, অতপর গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে মাইন উদ্দিন (৪০) ও মো. মাসুদ রানা (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ক্যাভার্ড ভ্যান তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ দল।

এ সময় ১১ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিন এর বাড়ি নরসিংদী জেলার মধাবদী থানাধীন অনন্তরামপুর এলাকায় ও মো. মাসুদ রানার বাড়ি গাজীপুর জেলার গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায়।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে ক্যাভার্ড ভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কাভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী,  ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT