জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে সরকার নির্ধারিত আগের ভাড়া কার্যকরের দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হানিফ খোকন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী আগস্ট শনিবার এক  সংবাদ বিবৃতে দাবি করেন।

বিবৃতিতে নেতারা বলেন, জুন থেকে করোনা দুর্যোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের জন্য পরিবহন মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু গণপরিবহনে মালিকরা সেই স্বাস্থ্যবিধি এখন আর মানছে না। এছাড়াও আগামীকাল রোববার ( আগস্ট) থেকে সরকারিবেসরকারি সব অফিস আগের নিয়ম অনুযায়ী চালু হবে বিধায় যাত্রীসাধারণের চাপও বৃদ্ধি পেয়েছে। তবে গণপরিবহন মালিকরা বর্ধিত ভাড়া কমায়নি। বিধায় সাধারণ যাত্রীরা অহেতুক বর্ধিত ভাড়া দিয়ে যাচ্ছেন।

সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতাদের  ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে সরকার নির্ধারিত গণপরিবহনের আগের ভাড়া কার্যকর করার জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

About the author

SOFT PRO IT