নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডিবির জালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সোনারগাঁয়ে ডিবি’র জালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে তাদের কাঁচপুর এলাকার এস ইন্টারন্যাশনাল সিএনজি পাম্পের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র একটি ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই মো. আঃ হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার এস ইন্টারন্যাশনাল সিএনজি পাম্পের সামনে অভিযান চালানো হয়। সময় একটি পিকাপ ভ্যান তল্লাসী করে ডাকাত সর্দার ইদ্রিস সহ তার   সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের গাড়ী তল্লাসী করে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, রশি লোহার রড উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। 

আটককৃত ডাকাতরা হলো, ঝালকাঠি জেলার ১নং গাভা রামচন্দ্রপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে ডাকাত সর্দার ইদ্রিস (৩৫), কুমিল্লা জেলার কলাকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. রায়হান (২৮),  নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার করণ সিড়ি গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাজমুল (৩১),  জামারপুর জেলার বকশীগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো. শিবের আলীর ছেলে মোঃ শামীম (২২) পঞ্চগড় জেলার কামার ভিটা গ্রামের আজগর আলীর ছেলে মো. আশিক বাবুু (২৮)

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 August 2020

সোনারগাঁয়ে ডিবির জালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

www.narayanganjbarta24.com