রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজু হত্যা : আসামীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজু হত্যা : আসামীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ডেকোরেটর ও লাইটিং ব্যবসায়ী রাজু মিয়া হত্যার আসামীদের বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। ৮ আগস্ট শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী চার রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাজু মিয়ার মা রাজিয়া বেগম, মামা লোকমান, হাফেজ আহমেদ, রনি, সাইফুল, অ্যাড. নাজমুল আহমেদ। এসময় বক্তরা, রাজু হত্যা মামলার আসামীদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার দাবী করে।

উল্লেখ্য, এর গত ১লা জুলাই সকালে ডেকোরেটর ও লাইটিং ব্যবসায়ী রাজু মিয়ার লাশ স্থানীয় একটি বিল থেকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 August 2020

রাজু হত্যা : আসামীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

www.narayanganjbarta24.com