অন্যান্য প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয় : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয় : পররাষ্ট্রমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : পররাষ্ট্রমন্ত্রী . . কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারের প্রত্যাশা মুজিববর্ষেই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। আগস্ট শনিবার মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কথা বলেন। সময় তিনি প্রতিবেশি দেশের সাথে সম্পর্কের বিষয়ে বলেন, বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়, বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন।

পররাষ্ট্রমন্ত্রী . . কে. আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক বাংলাদেশের। এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সাথে ইতোমধ্যে পানি চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন অনেক উন্নয়ন দেখতে পাবেন।

এর আগে শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর আসেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সময় জেলা প্রশাসক . মোহম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। স্মৃতিসৌধ পরীদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেনও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 August 2020

বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয় : পররাষ্ট্রমন্ত্রী

www.narayanganjbarta24.com