রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাকে মারধর করায় কুলাঙ্গার ছেলের জেল

মাকে মারধর করায় কুলাঙ্গার ছেলের জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে মাকে মারধর করার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদন্ডের সাজা পেয়েছেন এক যুবক। পাশাপাশি পাঁচশত টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এ রায় দেন। দন্ডিত আসামির নাম মিন্টু মিয়া (৩৯)। সে রূপগঞ্জের রূপসীর কাজীপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, বাদী রাহেলা খাতুনকে প্রায় সময় মারধর করতো মাদকাসক্ত ও জুয়াড়ি ছেলে মিন্টু মিয়া। জুয়া ও মাদক সেবনের টাকা চেয়ে বিভিন্ন সময় তাকে মারধর করে বলে বাদীর অভিযোগ। গত বছরের ১৩ সেপ্টেম্বর মাকে মারধর করে তার জমানো ১৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা করেন মা।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রামাণের ভিত্তিতে আসামির বিরূদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রামানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ছয় মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ডে দন্ডিত করেছেন।

About the author

SOFT PRO IT