বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ছয় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ, গোবিন্দকুল, ফনকুল, শাসনেরবাগ ও বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় দাসেরগাঁ থেকে লাঙ্গলবন্দের প্রেমতলা পর্যন্ত ৫ কিলোমিটার অবৈধ পাইপ লাইন উপড়ে ফেলা হয়।  বন্দর থানা পুলিশের একটি দল গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে সহযোগিতা করেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ, বারপাড়া, শাসনেরবাগ, ফনকুল, দাসেরগাঁ, গোবিন্দকুল এলাকায় অবৈধভাবে পাইপ লাইন স্থাপন করে সংযোগ নিয়ে দীর্ঘদিন অবৈধ গ্যাস ব্যবহার করছিল। মঙ্গলবার এই সব এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরা হয়। উপড়ে ফেলা হয় ৫ কিলোমিটার অবৈধ পাইপ লাইন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার মেজবাউল ইসলাম, সহকারী ডেপুটি ম্যানেজার সারোয়ার হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT