নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাশকতার মামলায় সাখাওয়াতসহ নেতাকর্মীদের হাজিরা

নাশকতার মামলায় সাখাওয়াতসহ নেতাকর্মীদের হাজিরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২০১৭ সালে সদর মডেল থানার দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে এ হাজিরা দেন তারা। মামলার অন্যান্য আসামিরা হলো, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রাজু আহমেদ, লিংরাজ খান, আনোয়ার প্রমুখ।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র পরিষদের সভাপতি এড. কেএম সুমন, যুবদল নেতা শাহরিয়ার ইমন, সুজন প্রমুখ।

About the author

SOFT PRO IT