রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জহির  হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া  এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  জহির হোসেন দক্ষিন যাত্রাবাড়ি  এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, জহির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বুধবার সকালে অভিযান পরিচালনা করে তারাব পৌরসভার নোয়াপাড়া খেয়াঘাট এলাকায় গাঁজা বিক্রি করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2020

রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com