সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও সদস্য সচিবের শোক

সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও সদস্য সচিবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের কৃতি সন্তান, জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন ও সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ও ত্রান ও পুর্নবাসন সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামীম ।

২৯শে জানুয়ারি বুধবার এক শোক বার্তায় তারা জানায়, শুক্কুর মাহমুদ নারায়ণগঞ্জ থেকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তার জন্য গর্বিত। তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি।

উল্লেখ্য, জাতীয় শ্রমিক লীগের নেতা আলহাজ্ব  শুক্কুর মাহমুদ ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। মৃত্যুকালে ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT