নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অব‌শে‌ষে উ‌দ্বোধন হ‌লো ব্লু পিয়ার ‌রেস্টু‌রেন্ট

অবশেষে উদ্বোধন করা হলো ব্লু পিয়ার রেস্টুরেন্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জল্পনা কল্পনার পরে অবশেষে শহরে ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ ভাষা সৈনিক সড়কে বালুর মাঠ এলাকায় নুর মসজিদের পাশে প্যারডাইজ ক্যাবলস ভবনের ১০ তলায় ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর চিফ এক্সিউটিব অফিসার গাজী মোকতার হোসেনের সভাপতিত্বে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর জি এম আবু জাফর সর্বস্তরের লোকজন।

প্রসঙ্গত, এই রেস্টুরেন্টে মদের বার হওয়ার কথা ছিলো। যা নিয়ে জেলার সাংবাদিক মহল হেফাজতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দ্বি-মত পোষণ করে।

ত‌বে উদ্বোধন অনুষ্ঠা‌নে এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে সিইও মোক্তার হো‌সেন জানায়, এটা  নি‌য়ে আস‌লে একটা বিভ্রান্ত ছ‌ড়ি‌য়ে‌ছে, এটা শুধুমাত্র আধু‌নিক রেস্টু‌ন্টে। এছাড়াও প্রায় ৭০০ ফ‌রেনার র‌য়ে‌ছে যা‌দের জন্য এসব রেস্টু‌রেন্ট খুবই জরুরী। নারায়ণগঞ্জের সক‌লের জন্য আমরা  এ‌টি ক‌রে‌ছি। যা অত্যাধু‌নিক ব্যবস্থাপনায় গড়া।

About the author

SOFT PRO IT