বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বদেশ প্রত্যাবর্তনে বন্দর থানা আ.লীগের সেক্রেটারী কাজিমের শ্রদ্ধা

স্বদেশ প্রত্যাবর্তনে বন্দর থানা আ.লীগের সেক্রেটারী কাজিমের শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করেছেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইটে এলাকায় আওয়ামী লীগের কার্যালয়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, ইকবাল পারভেজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম,এ রাসেল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের শামসুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ ড. শিরিন বেগম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

স্বদেশ প্রত্যাবর্তনে বন্দর থানা আ.লীগের সেক্রেটারী কাজিমের শ্রদ্ধা

www.narayanganjbarta24.com